মঙ্গলবার, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাফিলিস্তিনের পক্ষ নেওয়ায় হোসামকে নিষিদ্ধের দাবি, নাকচ করল ফিফা
spot_img
spot_img

ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় হোসামকে নিষিদ্ধের দাবি, নাকচ করল ফিফা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আফ্রিকার দল মিশর। নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে শেষ ষোলোয় উঠে যান মোহামেদ সালাহরা। ওই জয়ের পর মিসরের কোচ হোসাম হাসান ফিলিস্তিনের পতাকা নিয়ে উদযাপন করেন।

এছাড়া মিসরের জয় ফিলিস্তিন থেকে সমর্থন দেওয়া ভক্তদের উৎসর্গ করেন হোসাম, ‘আমার হৃদয় ও আত্মা ফিলিস্তিনের পক্ষে রয়েছে। এই জয় আমি ফিলিস্তিনিদের উৎসর্গ করছি।’

হোসাম ফিলিস্তিনের পতাকা নিয়ে উদযাপন করায় তার বিরুদ্ধে ফিফার কাছে নালিশ করা হয়। বিশ্বকাপের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে নিষিদ্ধ করার দাবিও জানানো হয়। তবে ফিফা থেকে জানানো হয়েছে, হোসামের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের মতো অভিযোগ আনার কোন সুযোগ নেই।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফিফা বিবৃতিতে বলেছে, বিশ্বকাপে ফিলিস্তিনের পতাকা নিয়ে উদযাপন করায় টুর্নামেন্টের কোন নিয়ম ভঙ্গ হয়নি। ফিলিস্তিন ফিফার ২১১টি সদস্য ভুক্ত দেশের একটি। আর ফিফার সদস্যভুক্ত যেকোন দেশের পতাকা মাঠে, স্টেডিয়ামে প্রদর্শনের পূর্ণ স্বাধীনতা রয়েছে। যে কারণে হোসামের বিরুদ্ধে কোন অভিযোগ আনার বা খতিয়ে দেখার সুযোগ নেই।

ফিফার কাছে নালিশ যাওয়ার পর অবশ্য হোসাম আরও দৃঢ় কণ্ঠে ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন। আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফিলিস্তনবাসীর এই দুদর্শা যদি কেউ অনুভব করতে না পারে, সে মানুষই নয়। হোক সে আরব, ইউরোপিয়ান কিংবা আমেরিকান।’

তিনি আরও বলেন, ‘ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের যেকোন জায়গায় একটা প্রাণী আহত হলে, আমরা দেখি প্রাণী অধিকার রক্ষাকারীরা প্রতিক্রিয়া দেখান, পুরো বিশ্ব তাদের সমর্থন করে। অথচ একদিনে একটা মিশাইল হামলায় দুই-তিন হাজার ফিলিস্তিনির মৃত্যু স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবকিছুর আগে আমি নিজেকে একজন মানুষ মনে করি। ফিফার স্লোগান অনুযায়ী, এই বিশ্বকাপের মাধ্যমে আমার বার্তা থাকবে, মানুষের বাঁচার অধিকারটুকু যেন দেওয়া হয়।’

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments