শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনভয়াবহ দুর্ঘটনায় নিহত নায়িকা গায়ত্রী
spot_img
spot_img

ভয়াবহ দুর্ঘটনায় নিহত নায়িকা গায়ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তেলেগু ভাষার জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী গায়ত্রী ওরফে ডলি ডি ক্রুজ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। দেশটির হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় এটি ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর। এ দুর্ঘটনায় ৩৮ বছর বয়সী এক পথচারী নারীও মারা গেছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়।

আরোও জানা যায়, শুক্রবার ১৯ মার্চ দোল খেলে বন্ধু রাঠোরের সঙ্গে বাড়ি ফিরছিলেন গায়ত্রী। অভিনেত্রীর বন্ধুই গাড়ি চালাচ্ছিলেন। হায়দরাবাদের গাচিবৌলি অঞ্চলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গায়ত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়। তার বন্ধুকে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। গায়ত্রীর মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক নেমে এসেছে। অনেক তারকা এ মর্মান্তিক ঘটনায় সমবেদনা জ্ঞাপন করেছেন।

গায়ত্রীর আসল নাম ডলি ডি ক্রুজ। অভিনয়ের পাশাপাশি ইউটিউবার হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। তার চ্যানেলের নাম জলসা রায়ুডু।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments