
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আরামিট সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ৬ দশমিক ৩৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৭১ বারে ৮ লাখ ৫০ হাজার ৫৩৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা জিল বাংলার শেয়ার দর আজ কমেছে ৬ দশমিক ১৯ শতাংশ। কোম্পানিটি ১০৪ বারে ৬ হাজার ৫৭০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা শমরিতা হসপিটালের শেয়ার দর আজ কমেছে ৫ দশমিক ৪৪ শতাংশ। কোম্পানিটি ৯৬৬ বারে ৩ লাখ ৩১ হাজার ৯৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৬০৪ লাখ ১০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – তমিজউদ্দিন টেক্সটাইলের ৫.০৮ শতাংশ, রংপুর ফাউন্ড্রীর ৫.০৬ শতাংশ, স্টান্ডার্ড সিরামিকের ৪.৬৬ শতাংশ, স্টাইলক্রাফটের ৪.৬০ শতাংশ, ইয়াকিন পলিমারের ৪.৫৪ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৪.৪৭ শতাংশ এবং ওয়াটা কেমিক্যালের ৩.৯৯ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments