ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকায় উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির দর বেড়েছে ৯০ পয়সা বা ১০ শতাংশ।

তথ্যমতে, মঙ্গলবার ফান্ডটি সর্বশেষ ৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ৩৮৮ বারে ৩০ লাখ ৩৫ হাজার ৯২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯৯ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ১৮০ বারে ১৩ লাখ ৩৮ হাজার ৫৩৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৯৪ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড । আজ কোম্পানিটির দর ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, নর্দার্ণ ইন্স্যুরেন্স, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, নাভানা সিএনজি, রিপাবলিক ইন্স্যুরেন্স, জেমিনি সি ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments