ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২০ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির আজ শেয়ারের দর ১৫ টাকা ৭০ পয়সা বা ২.০৫ শতাংশ কমেছে। সর্বশেষ ৭৫০ টাকা ১০ পয়সা দরে শেয়ারটি লেনদেন হয়েছে। কোম্পানিটি ৯৪ বারে ১ হাজার ৮২৯টি শেয়ার ১৩ লাখ টাকায় লেনদেন করেছে।
এছাড়া ব্যাংক এশিয়ার শেয়ারের দর ৩০ পয়সা বা ১.৪৬ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় স্থানে এবং রংপুর ডেইরির শেয়ারের দর ৪০ পয়সা বা ০.৯২ শতাংশ কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন যমুনা অয়েল, সোনারবাংলা ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং আনলিমা ইয়ার্ন ডাইং লুজার তালিকায় অবস্থান করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments