ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ৭ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জিবিবি পাওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর ৯০ পয়সা বা ৫.৬৩ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয় এবং ৬৪৯ বারে ৮ লাখ ৮০ হাজার ৪২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা।
এছাড়া রতনপুর স্টিল রি-রোলিং মিলসের দর ৯০ পয়সা বা ৫.১১ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৪.৪০ শতাংশ কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদার্স, ঢাকা ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, অ্যারামিট সিমেন্ট, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং ইয়াকিন পলিমার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.




























Recent Comments