ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন পরমাণু আলোচনার ঠিক আগে ইরানের ওপর ইসরায়েলের হামলার লক্ষ্য হলো ‘আলোচনাকে নস্যাতের’ চেষ্টা।
আজ শনিবার তুরস্কের রাজধানী ইস্তানবুলে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। শীর্ষ কূটনৈতিকদের এই সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বক্তব্য রাখেন তিনি। এ সময় এরদোয়ান ইসরায়েলের হামলাকে ‘সরাসরি ডাকাতি’ উল্লেখ করে এর নিন্দা জানান এবং অভিযোগ করেন যে দেশটি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, নেতানিয়াহু সরকার প্রমাণ করছে যে তারা ‘এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা’।
তিনি আরও বলেন, ‘১৩ জুনের হামলার মাধ্যমে নেতানিয়াহু সরকারের আসলে লক্ষ্য ছিল আলোচনা প্রক্রিয়াকে দুর্বল করা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments