ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বেশ কিছুদিন বিরতির পর আবারও নাটকে শুটিংয়ে ফিরেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। এবং এরইমধ্যে ওয়েব সিরিজ এবং সিনেমাতেও নাম লিখিয়েছেন তিনি। সম্প্রতি দুটি সিনেমার শুটিং শেষ করার পাশাপাশি হাতে একাধিক নাটকের কাজ রয়েছে তার।

তবে কোটা সংস্কারের আন্দোলনের প্রভাব পড়েছে ইরফানের কাজেও। গত ১৬ জুলাই থেকে দেশের পরিস্থিতি উত্তাল হওয়ার পর অনেক নাটকের শুটিং বাতিল করেন অভিনয়শিল্পীরা। সেই তালিকায় ছিলেন এই অভিনেতাও। তবে কারফিউ শিথিল হওয়ার পর আবারও শুটিংয়ে ফেরা শুরু করেছেন অনেকেই। ইরফানও শুরু করেছেন নতুন একটি নাটকের শুটিং। যদিও এমন অবস্থায় শুটিং করা নিয়ে শঙ্কায়ও রয়েছেন এই অভিনেতা।
ইরফান বলেন, নাটকের শুটিং শুরু করলেও মানসিকভাবে কাজের মধ্যে নেই। মনে ভয় কাজ করছে, কখন কী যেন হয়। আউটডোরে শুটিং করলেও পাবলিক প্লেসে যাচ্ছি না। লোকেশন নিয়ে কম্প্রোমাইজ করতে হচ্ছে নির্মাতাকে। আশা করছি, শিগগিরই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments