ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৭ মে, ২০২৫ তারিখ (বুধবার) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে রেকর্ড পরিমাণ শেয়ারের দর কমেছে, বেড়েছে মাত্র ৯টির দর। তবে গেইনার তালিকায় রয়েছে মাত্র ৫ কোম্পানি। এতে করে অসম্পূর্ণ রয়েগেছে টপটেন গেইনার বা দর বৃদ্ধির তালিকা। এ মন্দা বাজারে চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই পর্যালোচনায় দেখা গেছে, আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৬৩ শতাংশ বেড়েছে। কোম্পানিটির গতকালের সমাপনী মূল্য ছিল ১৩ টাকা ৫০ পয়সা। আজকের ট্রেডিং এর সর্বশেষ প্রাইজ হয়েছে ১৪ টাকা ৮০ পয়সা। এ সময়ের মধ্যে কোম্পানিটি ২ হাজার ৬৫৮ বারে ১ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ২৪৩টি শেয়ার লেনদেন করেছে, যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১৮ কোটি ৭১ লাখ টাকা।
এদিকে মিডল্যান্ড ব্যাংক পিএলসির শেয়ার দর ৫.৪৬ শতাংশ বেড়ে এ তালিকার দ্বিতীয় স্থানে এবং এনআরবি ব্যাংক পিএলসির শেয়ার দর ৪.৭৯ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ বারাকা পাওয়ার লিমিটেড এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক দর বৃদ্ধির তালিকায় উঠে এসেছে।
উল্লেখ, আজ দিনভর লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৯ টির, কমেছে ৩৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫ টির দর। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২.২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.




























Recent Comments