ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার, ১২ জুলাই সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশির ভাগ শেয়ার দর এবং দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৩৩.৫৯ শতাংশ শেয়ারের দর কমেছে।

জানা যায়, আজ ১২ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ১১.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৫৫.৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৫.৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৮৪.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮ টির, কমেছে ২০৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৩.৫৯ শতাংশ শেয়ারের দর কমেছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৯০ লাখ ৭৮ হাজার ৫১৫ টি শেয়ার ১ লাখ ৩৬ হাজার ৩৩৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৭৯ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ০৭ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ০.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩৬৬.৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৮৭.৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০৬.০৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২৯৩.৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৬৬ টির, কমেছিল ১৪৯ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৩.৯১ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৬০ লাখ ১২ হাজার ৬৯৮টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ৭৬৮ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৭৮৮ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০৯ কোটি ১৬লাখ ৭৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৫ শতাংশ বা ৬৫.৭৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৬৮৬.০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯৬ টির, কমেছে ১৫১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে১৯ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ২০৭ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ২৮ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৬১১ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৮ কোটি ৮৫ লাখ ১৭ হাজার ৪০৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
































Recent Comments