শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকমসজিদে ড্রোন হামলায় সুদানে নিহত কমপক্ষে ৭৮
spot_img
spot_img

মসজিদে ড্রোন হামলায় সুদানে নিহত কমপক্ষে ৭৮

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সুদানের একটি মসজিদে ড্রোন হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশটির সংঘাতপূর্ণ দারফুরের এল–ফাশের শহরে এ হামলার ঘটনা ঘটে।

খবর বিবিসির।

শুক্রবার ফজরের নামাজের সময় ড্রোন আঘাত হানে ওই মসজিদে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনাস্থলেই প্রাণ হারায় বেশিরভাগ। এ ছাড়াও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ২০ জন। এখনও চলছে উদ্ধার অভিযান।

এ ঘটনায় অভিযোগের তীর দেশটির প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) দিকে। তবে এখনও দায় স্বীকার করেনি সংগঠনটি।

সুদানের দারফুরে দুই বছরের বেশি সময় ধরে চলছে সেনাবাহিনী ও আরএসএফের সংঘাত। অঞ্চলটিতে সেনাবাহিনীর সবশেষ শক্ত ঘাঁটি এল-ফাশের। শহরটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে তারা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments