শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়মাদারীপুরে প্রধানমন্ত্রীর উপহার ১০১ ঘর পেল ভূমিহীনরা
spot_img
spot_img

মাদারীপুরে প্রধানমন্ত্রীর উপহার ১০১ ঘর পেল ভূমিহীনরা

ডেইলি শেযারবাজার ডেস্ক: মুজিবশতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। শনিবার সকাল ১০টায় রাজৈরে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের চরসারিস্তাবাদ গ্রামে এ ঘরগুলো উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।

রাজৈর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম মাহবুব হোসেন জানান, মুজিবশতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে রাজৈরে ১৬৬টি ঘর নির্মিত হয়েছে। এর মধ্যে শনিবার ২৬টিসহ মোট ১০১টি হস্তান্তর করা হলো। বাকিগুলো অচিরেই হস্তান্তর করা হবে। উপকারভোগী রাশেদা বেগম বলেন, ‘আমার জায়গা এবং ঘর কিছুই নেই। প্রধানমন্ত্রীর ঘর পেয়ে আমি খুব খুশি। আমি তার জন্য আল্লাহর নিকট দোয়া করি।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুজ্জামানের সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক নৌপরিবহনমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, বিশেষ অতিথি রাজৈর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শেখ ফজলুল হক বাবুল, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদার, রাজৈর উপজেলা আওয়ামী লীগ একাংশের আহ্বায়ক সাহাবুদ্দিন সাহা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবী, রাজৈর থানার ওসি শেখ সাদিক, যুবলীগের আহ্বায়ক রেদওয়ানুল হক রিজন প্রমুখ।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments