বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তামানসিক চাপ কমাবে যে সব ফুল
spot_img
spot_img

মানসিক চাপ কমাবে যে সব ফুল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রোজকার ব্যস্ততা ভরা জীবনে মানসিক চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কিছু ফুলের সুবাস। জেনে নেয়া যাক এসব ফুলের কথা।

খুব প্রচলিত একটি ফুল জুঁই, যা প্রায় সকলেই পছন্দ করেন। বাড়িতে জুঁইয়ের গাছ থাকলে টাটকা ফুলের মিষ্টি সুবাস মেলে। না হলে ঘরের মধ্যে একটি পাত্রে পানি নিয়ে তাতে জুঁই ফুল ছড়িয়ে রাখলেও সুবাসে ঘর ভরে যায়। ক্লান্ত শরীরে ঘরে ফিরলে সেই গন্ধ নিমেষে মন ভালো করে দেয়।

অনেকেই ভালোবাসার শুরুটা করেন গোলাপ দিয়ে। গোলাপের রূপ-গন্ধ নিয়ে আলাদা কিছু বলার অপেক্ষা থাকে না। অ্যারোমাথেরাপিতে এই ফুলের ব্যবহার হয় মানসিক চাপ ও উদ্বেগ কমাতে। এই ফুলের সুবাস মন ফুরফুরে রাখে।

এ তালিকায় আছে ল্যাভেন্ডার ফুলও, যার আছে স্নিগ্ধ সৌন্দর্য ও অতুলনীয় সুগন্ধ। এর সুগন্ধ মন শান্ত হয়। অ্যারোমা থেরাপিতে এর ব্যাবহার হয় মানসিক চিন্তা, উদ্বেগ কমাতে।

এছাড়াও ক্যামোমাইল ফুল মন ভালো করে তুলে। এর গন্ধ উদ্বেগ, চাপ কমাতে বিশেষ সহায়ক। সেই সাথে এই বিশেষ ফুল থেকে স্বাস্থ্যকর চাও তৈরি হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments