
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে গঠিত ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) কাজ শুরু হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) ১৮ বছরের অদাবিকৃত ক্যাশ ও স্টক ডিভিডেন্ডের টাকা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) চলে যাচ্ছে। এ কারণে ব্যাংকটির পক্ষ থেকে সকল শেয়ারহোল্ডারদের আগামী ২৬ আগস্টের মধ্যে তাদের না পাওয়া ডিভিডেন্ড শেয়ার বিভাগ থেকে জরুরি ভিত্তিতে সংগ্রহ করতে বলা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ারহোল্ডারদের নামে ইস্যুকৃত ১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত (২০১৬) বিভিন্ন বছরের ক্যাশ ও স্টক ডিভিডেন্ড যা ঠিকানা ও ব্যাংক হিসাব যথাযথ না থাকায় ফেরত আসে এবং তা শেয়ার ডিপার্টমেন্টে অবিলিকৃত বা অদাবীকৃত অবস্থায় সংরক্ষিত আছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৬ জুলাই,২০২১ এর নির্দেশনা অনুযায়ী সিএমএসএফ রুলস,২০২১ এর আওতায় “অদাবীকৃত ক্যাশ ডিভিডেন্ডের টাকা” কমিউনিটি ব্যাংক, বাংলাদেশ লিমিটেড করপোরেট শাখা, গুলশান এর ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) শিরোনামীয় এসএনডি অ্যাকাউন্ট নং: 0010311521301 এ স্থানান্তর করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
সে প্রেক্ষিতে আল-আরাফা ইসলামী ব্যাংকের ১৯৯৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত অদাবীকৃত ক্যাশ ও স্টক ডিভিডেন্ড আগামী ২৬ আগস্টের মধ্যে ব্যাংকের শেয়ার বিভাগ থেকে জরুরি ভিত্তিতে সংগ্রহ করতে বলা হয়েছে। উক্ত তারিখের অদাবীকৃত ক্যাশ ও স্টক ডিভিডেন্ডের টাকা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের স্থানান্তর করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি.
































Recent Comments