সোমবার, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিমার্কেন্টাইল ব্যাংকে ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিক্স সফটওয়্যারের উদ্বোধন
spot_img
spot_img

মার্কেন্টাইল ব্যাংকে ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিক্স সফটওয়্যারের উদ্বোধন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত রিপোর্টিং ও মনিটরিং আরও কার্যকর করতে ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিক্স (টিএফএ) নামে একটি সফটওয়্যার চালু করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।

হাইব্রিড প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম, টিএফএ সফটওয়্যারের স্টিয়ারিং কমিটি এবং প্রকল্প বাস্তবায়ন দলের সদস্যরা সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এছাড়া আন্তর্জাতিক বিভাগ, অথরাইজড ডিলার (এডি) শাখাসমূহ এবং সেন্ট্রাল ট্রেড প্রসেসিং সেন্টারের (সিটিপিসি) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ব্যাংকটির মতে, নতুন এই সফটওয়্যার বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনাকে আরও সহজ ও গতিশীল করবে। একই সঙ্গে ব্যাংকের পুরো নেটওয়ার্কজুড়ে রিপোর্টিং ও মনিটরিং কার্যক্রমকে আরও স্বয়ংক্রিয়, কার্যকর এবং শক্তিশালী করতে সহায়তা করবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments