মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদমার্জিনেবল অ্যাকাউন্ট থেকে নন-মা‌র্জিন শেয়ারে লেনদেন: খতিয়ে দেখতে বিএসই‌সির চি‌ঠি
spot_img
spot_img

মার্জিনেবল অ্যাকাউন্ট থেকে নন-মা‌র্জিন শেয়ারে লেনদেন: খতিয়ে দেখতে বিএসই‌সির চি‌ঠি

ডেই‌লি শেয়ারবাজার রিপোর্ট: অনেক বিনিয়োগকারীর মা‌র্জিন অ্যাকাউন্ট থেকে নন-মা‌র্জিন শেয়ারে লেনদেন করা হচ্ছে যা সি‌কিউ‌রি‌টিজ আইনের সুষ্পষ্ট লঙ্ঘন। আর এই অনিয়ম রোধে নতুন দিক নির্দেশনা দিয়ে  ডিএসই,‌ সিএসই এবং বিএম‌বিএ কে চি‌ঠি দেওয়া হয়েছে।

আজ ৩১ আগস্ট বাংলাদেশ সি‌কিউ‌রি‌টিজ অ্যান্ড এক্সচেঞ্জ ক‌মিশনের (বিএসই‌সি) পক্ষ থেকে এ সংক্রান্ত চি‌ঠি পাঠানো হয়েছে বলে বিএসই‌সি সূত্রে  জানা গেছে।
জানা যায়, জেড ক্যাটাগ‌রি এবং ৪০ এর বে‌শি পিই রেশিও সম্পন্ন কোম্পা‌নির শেয়ারে বিনিয়োগের  জন্য নগদ অর্থ ব্যবহার করতে হয়। এসব নন-মা‌র্জিন শেয়ারে বিনিয়োগের জন্য কোন মা‌র্জিন লোন নেওয়া যাবে না। কিন্তু অনেক বিনিয়োগকারীর মা‌র্জিন অ্যাকাউন্ট থেকে নন-মা‌র্জিন শেয়ারে বিনিয়োগ করা হচ্ছে যা কমিশনের দৃ‌ষ্টি‌গোচর হয়েছে। তাই প্র‌তি‌দিন নন-মা‌র্জিন সি‌কিউ‌রি‌টি‌জের তা‌লিকা স্টক এক্স‌চে‌ঞ্জকে প্রকাশ করার জন্য বিএসই‌সির পক্ষ থেকে চি‌ঠি পাঠানো  হয়েছে। পরব‌র্তি‌তে ক‌মিশন যেসব মা‌র্জিন অ্যাকাউন্ট থেকে নন-মা‌র্জিন সিকিউরিটিজে  বিনিয়োগ করা হয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

‌ডেই‌লি শেয়ারবাজার ডটকম/মাজ./‌নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments