ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঠান্ডায় আরাম পেতে মসলা চায়ের জুরি নেই। কিন্তু অনেকেই আছেন যারা রং চায়ের চেয়ে বেশি পছন্দ করেন দুধ চা। তাই আজ থাকছে মসলা দিয়ে দুধ চায়ের রেসিপি। যা আপনার জন্য হতে পারে দারুন একটি রেসিপি।

এই চা তৈরির জন্য লাগবে দুই কাপ পানি, এক টুকরো দারুচিনি, এলাচ দুইটি, লবঙ্গ দুইটি, আদা কুচি আধা চা চামচ, চা পাতা দেড় চা চামচ, গুঁড়ো দুধ দুই চা চামচ, চিনি স্বাদমতো।
এবারে একটি হাড়িতে মসলাসহ পানি জ্বাল দিতে হবে, কিছুক্ষণ পর চা পাতা দিয়ে আরও কিছু সময় চুলায় রাখতে হবে। পানি কমে আসতে থাকলে দুধ-চিনি দিয়ে নেড়ে নামিয়ে ছেঁকে নিতে হবে। সবশেষে উপভোগ করুণ পছন্দের কাপে মাসালা দুধ চায়ের স্বাদ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments