ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, TREC হোল্ডার (DSE TREC #088) এবং শেয়ারহোল্ডার প্রতিনিধি মাসুদুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মাসুদুর রহমান আজ ৫ মার্চ, ২০২৫ তারিখ ভোর ৩ টায় তার বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের নামাজে জানাজা আজ বাদ জোহর গুলশান আজাদ মসজিদ, গুলশান এভিনিউ, ঢাকায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সকল TREC হোল্ডার ও শুভানুধ্যায়ীদের নামাজে জানাজায় উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments