রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিমাসে দুই কোটি সক্রিয় গ্রাহকের মাইলফলক অর্জন করলো মাইজিপি
spot_img
spot_img

মাসে দুই কোটি সক্রিয় গ্রাহকের মাইলফলক অর্জন করলো মাইজিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মাসে দুই কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়ে দেশের শীর্ষস্থানীয় অ্যাপ হিসেবে প্রতিষ্ঠা পেল গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ অ্যাপ মাইজিপি। এই অর্জন দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে মাইজিপি’র অবস্থানকে আরও দৃঢ় করেছে। এই অ্যাপের মাধ্যমে অনন্য ও নিরবচ্ছিন্ন সব ডিজিটাল সেবা উপভোগ করছেন দেশের কোটি কোটি মোবাইল ফোন ব্যবহারকারী। অনন্য এই অর্জন উপলক্ষ্যে গতকাল রাজধানীর জিপি হাউজে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান, চিফ ডিজিটাল অফিসার সোলায়মান আলম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রামীণফোনের গ্রাহকদের জন্য ‘ওয়ান-স্টপ’ সল্যুশন হিসেবে ২০১৬ সালে যাত্রা শুরু হয়েছিল মাইজিপি অ্যাপের; যাতে গ্রাহকরা সহজে কোম্পানিটির বিভিন্ন ধরণের সেবা উপভোগ করতে পারেন। সময়ের সাথে সাথে অ্যাপটি একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে; যোগ হয়েছে নতুন নতুন সুবিধা ও উদ্ভাবনী ফিচার, যাতে ক্রমবর্ধমান গ্রাহকদের বৈচিত্র্যময় চাহিদা পূরণ হয়।

মাইজিপি গ্রাহকদের মোবাইল নেটওয়ার্কের সাথে যোগাযোগের ধারাকে বদলে দিয়েছে। গ্রাহক অভিজ্ঞতা হয়েছে সহজ ও সমৃদ্ধ, যা অ্যাপটিকে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত করেছে। প্রতিটি গ্রাহকের অ্যাপ অভিজ্ঞতাকে তাদের নিজস্ব প্রয়োজন ও সুবিধা উপযোগী করা এবং সহজ রিচার্জ ও পেমেন্ট সলিউশন সহ এআই-সক্ষম অফার প্রদান করে অ্যাপটি। ফলে বাজারের সেরা মিনিট ও ইন্টারনেটের আস্থার অপর নাম হয়ে উঠেছে মাইজিপি। মাইজিপি এখন দেশের সবচেয়ে বড় সেল্ফ-সার্ভিস অ্যাপ যেখান থেকে
ব্যবহার-বান্ধব ইন্টারফেসের মাধ্যমে গ্রাহক তার নিজের প্রয়োজন অনুযায়ী ও সুবিধামতো গ্রামীণফোনের ৯৯ শতাংশ সেবা এবং বিক্রয়-পরবর্তী সেবা গ্রহণ করতে পারেন। অ্যাপটির অনন্য বৈশিষ্ট্য, যেমন: অ্যাকাউন্ট ব্যালেন্সের রিয়েল-টাইম আপডেট, ভ্যালিডিটি, রোমিং সেবাসহ আরো অনেক কিছু অ্যাপটিকে কোটি কোটি গ্রাহকের কাছে একটি আবশ্যক টুলে পরিণত করেছে।

টেলিযোগাযোগ সেবার পাশাপাশি বিনোদন, খেলা, শিক্ষা, সহজ মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা এবং জিপি-স্টার ডিসকাউন্টের মতো বিভিন্ন সেবার সহযোগে একটি সমন্বিত সেবা প্রদান করে অ্যাপটি। মাইজিপির মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে জনপ্রিয় সব খেলা উপভোগ এবং শীর্ষস্থানীয় কনটেন্ট প্ল্যাটফর্মগুলো সহজে ব্যবহারের সুযোগ পান গ্রাহকরা। এছাড়া অ্যাপটিতে বিভিন্ন লাইফস্টাইল -ভিত্তিক কনটেন্ট যেমন: সংবাদ প্ল্যাটফর্ম, জিপি’র প্রিমিয়ার ইসলামিক কনটেন্ট, নামাজের সময়সূচী, ইত্যাদি যোগ করা হয়েছে। ফলে মাইজিপি হয়ে উঠেছে দৈনন্দিন জীবনে নিত্য ব্যবহার্য এক অনুষঙ্গ।

টেলকো সুবিধার বাইরে মাইজিপির মাধ্যমে সহজেই বেশ কয়েকটি অত্যাধুনিক আইওটি ডিভাইস ব্যবহার করতে পারেন গ্রামীণফোনের গ্রাহক যা ডিজিটাল জীবনধারার ভবিষ্যতকে নতুন করে সংজ্ঞায়িত করছে। অ্যাপটির মাধ্যমে যানবাহন ট্র্যাকিং সিস্টেম এবং অ্যাডভান্সড সেফটি মনিটরের মতো ডিভাইস কিনে গ্রাহকরা উপভোগ করতে পারেন ইন্টারকানেক্টেড ইনটেলিজেন্স ও সেবা; যা গ্রাহকদের দেবে একটি নিরাপদ,
স্বাস্থ্যকর ও সুখী জীবন। গ্রাহকরা অ্যাপ থেকে প্রতিযোগিতামূলক আকর্ষণীয় দামে এবং স্বাচ্ছন্দ্যে এই ডিভাইসগুলো কিনতে পারবেন। এসব সুবিধাই অ্যাপটিকে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

গ্রামীণফোনের চিফ ডিজিটাল অফিসার সোলায়মান আলম বলেন, “মাইজিপি অ্যাপে মাসে দুই কোটির বেশি ব্যবহারকারীর সংখ্যা আমাদের প্রতি গ্রাহকদের অবিচল আস্থা ও ভালোবাসার প্রতিফলন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments