ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের কর্পোরেট উদ্যোক্তা পরিচালক অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ১ কোটি ৮৮ লাখ ১৯ হাজার ৯১৯টি শেয়ার আছে। এর মধ্যে অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কোম্পানির ২৪ লাখ ৩৭ হাজার ৫০০ শেয়ার বেচবে।
এদিকে কোম্পানির মনোনীত পরিচালক রাশেদ আহম্মেদ চৌধুরী ২৪ লাখ ৩৭ হাজার ৫০০ শেয়ার কিনবে।
উল্লেখ্য, আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারবে এই পরিচালকেরা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments