বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদমিডল্যান্ড ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
spot_img
spot_img

মিডল্যান্ড ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আন্ডার সাবস্ক্রিপশন হওয়া পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া ব্যাংকিং খাতের নতুন কোম্পানি মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৬ টাকা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.১৮ টাকা।আইপিও পরবর্তী শেয়ার হিসেবে কোম্পানিটির ইপিএস হয়েছে ০.১৫ টাকা।

ব্যাংকটির তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসের ইপিএস হয়েছে ০.৩৩ টাকা। যা গত বছরের একই সময়ে ছিলো ০.৮০ টাকা। কোম্পানির আইপিও পরবর্তী শেয়ার হিসাবে মাসে ইপিএস হয়েছে ০.৩০ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২.৭৯ টাকা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১২.৪৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments