রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যমিয়ানমার থেকে দেশে ফিরছেন আরও ৮৫ বাংলাদেশি
spot_img
spot_img

মিয়ানমার থেকে দেশে ফিরছেন আরও ৮৫ বাংলাদেশি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরছেন আরও ৮৫ বাংলাদেশি। শনিবার (২৮ সেপ্টেম্বর) সিতওয়ে বন্দর থেকে তারা বাংলাদেশের উদ্দেশে রওনা হন। সব ঠিক থাকলে রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরেই দেশে পৌঁছাবে তারা।

ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ‘ইউএমএস চিন ডুইন’ প্রত্যাগত বাংলাদেশিদের বহন করছে। তাদের মধ্যে ৫৬ জনের বাড়ি কক্সবাজার, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায়। বাকিরা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার।

দেশে ফেরত আসা এসব বাংলাদেশিদের মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, ৩ জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন।

এ নিয়ে গত ১৫ মাসে মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও সিতওয়েতে বাংলাদেশ কনস্যুলেট মোট ৩৩২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে ভূমিকা সক্রিয় পালন করেছে। সর্বশেষ ৮ জুন ৪৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments