মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কার ওয়েব সিরিজ ‘সিটাডেল’
spot_img
spot_img

মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কার ওয়েব সিরিজ ‘সিটাডেল’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের গণ্ডি পেরিয়ে এখন হলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বেশ নামডাক। এবার তিনি অভিনয় করছেন ওয়েব সিরিজে। মুক্তি পেতে চলেছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘সিটাডেল’। সিরিজটিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।

জানা যায়, প্রিয়াঙ্কা চোপড়া প্রথম অভিনয় করেছেন সিক্রেট এজেন্টের চরিত্রে। সোমবার, ২৭ ফেব্রুয়ারি এই সিরিজ থেকেই একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই অভিনেত্রী।

প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করার পর নিক সেখানে আগুনের ইমোজি পোস্ট করেন। শুধু তাই নয়, তিনি প্রিয়াঙ্কার ছবিতে নিজের মন্তব্য জানান।

এজিবিও ব্যানারের অধীনে রুশো ব্রাদার্স এই অ্যাকশন স্পাই থ্রিলার বানিয়েছেন। এই গল্পটি ম্যাসন কেন অর্থাৎ রিচার্ড ম্যাডেন এবং নাদিয়া সিন অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে আবর্তিত হবে। সিটাডেলের ধ্বংসের পর যারা অল্পের জন্য বেঁচে গিয়েও স্মৃতি হারিয়ে ফেলেন তেমন দুই মানুষের চরিত্রে অভিনয় করবেন তারা। সিটাডেল আসলে একটি স্বাধীন বিশ্বব্যাপী স্পাই সংস্থা। সেটারই কীভাবে পতন হয়, তা ওয়েব সিরিজ দেখলে বোঝা যাবে।

উল্লেখ্য, ওয়েব সিরিজটিতে দাপুটে চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। সিরিজটিতে তার চরিত্রের নাম নাদিয়া, যিনি কিনা একজন গুপ্তচর। তাকে রিচার্ড ম্যাডেনের বিপরীতে দেখা যাবে। ইতোমধ্যেই এই শোর টিজার প্রকাশ্যে এসেছে। সিরিজটি এপ্রিলের ২৮ তারিখ মুক্তি পাবে। দুটি পর্ব থাকবে এখানে। এরপর আবার মে মাসের ২৬ তারিখ থেকে প্রতি শুক্রবার করে একটি নতুন পর্ব দেখা যাবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments