ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে হালকা কারেকশনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। মুনাফা তোলার প্রবণতায় এদিন সেল প্রেসারটা বেশি হয়েছে। যে কারণে সূচকের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দৈনিক লেনদেন। ধারাবাহিকভাবে লেনদেন বৃদ্ধি পুঁজিবাজারের জন্য ইতিবাচক বলে মনে করেন বিশেষজ্ঞরা।

জানা যায়, আজ ১৮ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১০.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮২৯.২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮১.১৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৪.৮০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির। সারাদিনে ডিএসইতে ৫৭ কোটি ৪০ লাখ ২৬ হাজার ২৭১টি শেয়ার ২ লাখ ৪৪ হাজার ৪৬৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৭১৯ কোটি ৬৩ লাখ ৪১ হাজার টাকা।
গতকাল ১৭ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৬ শতাংশ বা ২৬.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৮৪০.০৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৮৫.০৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৯৯.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪২টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয় ৪৮টির। সারাদিনে ডিএসইতে ৫৯ কোটি ১২ লাখ ১০ হাজার ৬৯৩টি শেয়ার ২ লাখ ৭২ হাজার ৯৪০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫৩৪ কোটি ৬২ লাখ ২৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৮৫ কোটি ১ লাখ ১৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৫ শতাংশ বা ২৪.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৯৮.০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯২টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬০ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ৩১৫ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ১১৫ কোটি ২৭ লাখ ৬৯ হাজার ৮২৬ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ৫৪ কোটি ৫৩ লাখ ১৯ হাজার ৫১১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.
































Recent Comments