শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমুম্বাইয়ে নাইট পার্টিতে মজলেন শ্রাবন্তী
spot_img
spot_img

মুম্বাইয়ে নাইট পার্টিতে মজলেন শ্রাবন্তী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতা থেকে মুম্বাইয়ে পাড়ি দিয়েছেন তিনি। একগুচ্ছ কাজের মধ্যে সেখানে লেট নাইট পার্টিতে মজলেন নায়িকা। নাচলেন রাতভর। আর সেই নাচের ভিডিও সোশ্যালে ভাইরাল। ভিডিওতে তাকে বেশ খোশমেজাজেই দেখা গেছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ে এক সপ্তাহের কাজ রয়েছে শ্রাবন্তীর। সেই কাজ সেরেই কলকাতায় ফিরবেন তিনি। তবে শহরে ফেরার পরও তার ব্যস্ততা বহাল থাকছে। কারণ, তারপরই আগরতলায় উড়ে যাবেন তিনি। সেখানকার কাজ মিটিয়ে কলকাতায় ফিরতে আরও দশ দিন।

অন্যদিকে ‘দেবী চৌধুরানী’র মতো দৌর্দণ্ড্যপ্রতাপ ঐতিহাসিক চরিত্রে অভিনয় করার জন্য কড়া হোমওয়ার্ক করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কোনো প্রকার ফাঁক রাখছেন না। কারণ, ফিল্মি ক্যারিয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ সিনেমার শুটিং করতে চলেছেন তিনি। তাই ইতিমধ্যেই ঘোড়সওয়ারের তালিম নেওয়া শুরু করেছেন ময়দানে।

শুধু তাই নয়, এই সিনেমার জন্য মার্শাল আর্টসের প্রশিক্ষণও নিচ্ছেন। সোহাগ সেনের কাছে অভিনয়ের ওয়ার্কশপও করছেন শ্রাবন্তী।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments