বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামুশফিকের পর লিটনও পুরস্কারের অর্থ দিলেন বন্যার্তদের
spot_img
spot_img

মুশফিকের পর লিটনও পুরস্কারের অর্থ দিলেন বন্যার্তদের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাওয়ালপিন্ডি টেস্ট পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল ব্যবধান হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ।ম্যাচে ১৯১ রানের অসাধারণ ইনিংস খেলে ম্যাচসেরা হয় মুশফিকুর রহিম।এবং ম্যাচসেরার পুরস্কার হিসেবে পাওয়া অর্থ বন্যার্তদের দান করেছেন তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক বলেন, আমার দলের অনুরোধে এই প্রাইজমানি বন্যার্তদের দান করতে চাই। আমি দেশের সবাইকে অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে সবাই যাতে এগিয়ে আসে।

এছাড়া ম্যাচটিতে ৭৮ বলে ৫৬ রান করে এই ইনিংসের জন্য এনার্জেটিক প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরস্কার জিতেছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।মুশফিকের পর পুরস্কার হিসেবে পাওয়া অর্থ বন্যার্তদের দান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

ম্যাচ শেষে ফেসবুকে এক পোস্টে লিটন লেখেন, পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি, সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমত উপভোগ করতে পারছি না, মনটা পড়ে আছে দেশে।

তিনি আরও লেখেন, আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরস্কার হিসাবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের জন্য দেওয়ার ঘোষণা দিচ্ছি। যারা দেশে আছেন, তারা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। যত বিপদ, তত ঐক্য। বাংলাদেশ হারবে না।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments