ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানিটি ডিএসইকে জানায় অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি মালেক স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৪ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ২৬ টাকা ৮০ পয়সা। আজ ৮ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ৩৬ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়।
উল্লেখ্য, এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


































Recent Comments