মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমৃণাল সেন রূপে চঞ্চলের চমক
spot_img
spot_img

মৃণাল সেন রূপে চঞ্চলের চমক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নির্মাতা মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করছেন পরিচালক সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ শিরোনামে এ সিনেমায় মৃণাল সেনের চরিত্রে থাকবেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। এরই মধ্যেই সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।

এবার মৃণাল সেন রূপে এলেন চঞ্চল চৌধুরী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এই লুক প্রকাশ করেছেন। মৃণাল সেন রূপে চঞ্চলকে দেখে হতবাক সিনেমাপ্রেমীরা। শুধু চঞ্চল নয় মৃণাল সেনের স্ত্রী গীতা সেন রূপে দেখা মিলেছে মনামী ঘোষের। তা ছাড়া যুবক মৃণাল সেনের লুকও সামনে এসেছে।

এর আগে চঞ্চল চৌধুরীকে মৃণাল সেনের চরিত্রে নির্বাচন করার কারণ ব্যাখ্যা করে সৃজিত মুখার্জি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন— ‘প্রথমত দু’জনের মুখের মিল আছে, সেটা কাকতালীয়। কিন্তু মৃণালবাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারালো এবং সজাগ। তা ছাড়াও মৃণালবাবুর রাজনীতি চেতনা, তার যাপন এবং দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল। এটাও কাকতালীয় হতে পারে। কিন্তু মিলটা রয়েছে।’

এ সিনেমায় মৃণাল সেনের ব্যক্তিগত এবং পরিচালনার জীবন বেশি থাকবে। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত কলকাতা ট্রিলজি সিনেমার অনেকটা জুড়ে থাকবে।

সৃজিত মুখার্জি মৃণাল সেনের জীবনী নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে চেয়েছিলেন। লকডাউনের সময়ে চিত্রনাট্যও রচনা করে ফেলেছিলেন তিনি। পরে সিনেমা বানানোর সিদ্ধান্ত নেন। স্বভাবতই সিরিজের তুলনায় দৈর্ঘ্য কমাতে হয়েছে। সৃজিতকে সাহায্য করেছেন মৃণাল সেনের পুত্র কুণাল সেন। যাকে মৃণাল ‘বন্ধু’ বলে সম্বোধন করতেন। কুণাল সৃজিতকে সিনেমাটি নির্মাণের অনুমতি দিয়েছেন। চলতি মাসে বায়োপিকটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন পরিচালক।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments