
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৫১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫.৭০ টাকা। এছাড়া ছয় মাসে বা অর্ধবার্ষিকে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১২.৭৪। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১২.২৪ টাকা।
এদিকে অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫৪.১১ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭২.৬৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments