শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামেসি আমাকে মেরে ফেলতে চেয়েছিল
spot_img
spot_img

মেসি আমাকে মেরে ফেলতে চেয়েছিল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রিয়াল মাদ্রিদে যোগ দিয়েই আলোচনায় উঠে এসেছেন আর্জেন্টিনার তরুণ তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ইউরোপে পা রাখার আগে জাতীয় দলে তার অভিষেক হয়ে গিয়েছিল। তবে এবারই প্রথমবারের মতো লিওনেল স্ক্যালোনির শুরুর একাদশে জায়গা পেলেন তিনি। আর অভিষেক ম্যাচেই পেলেন জীবনের সবচেয়ে বড় স্বপ্ন—মেসির সঙ্গে মাঠে নামা।তবে সেই স্বপ্নময় রাতেই এক মুহূর্তের ভুলে লিওনেল মেসির ঝাড়ি হজম করতে হয়েছে তাকে।

বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন মাস্তানতুয়োনো ও মেসি। এক পর্যায়ে আক্রমণের সময় মেসিকে পাস না দিয়ে নিজেই গোলের জন্য শট নেন মাস্তানতুয়োনো, যা চলে যায় পোস্টের উপর দিয়ে।

এতে রেগে যান মেসি। অভিজ্ঞতা আর গেম সেন্সের জায়গা থেকে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ঘটনার ব্যাখ্যায় স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-কে মাস্তানতুয়োনো বলেন:”সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল! তবে পরে বিষয়টা বুঝেছে। আমি সরি বলেছি।”

ঝাড়ি খেয়েও মেসির সঙ্গে খেলাকে স্বপ্নপূরণ বলে উল্লেখ করেছেন তরুণ এই মিডফিল্ডার। তার ভাষায়:”তার (মেসির) সঙ্গে খেলা অসাধারণ অভিজ্ঞতা। এটা আমার জীবনের স্বপ্ন ছিল। রিভারপ্লেটের মাঠে (আমার পুরোনো ক্লাব) মেসির সঙ্গে খেলাটা এক কথায় অবিশ্বাস্য। আমি সবসময় বলেছি, ছোটবেলা থেকেই সে আমার আদর্শ। তার পুরো ক্যারিয়ার আমি দেখেছি।”

ম্যাচের ৫৮তম মিনিটে একটি দূরপাল্লার শট নেন মাস্তানতুয়োনো, যা গোলপোস্টের ওপরে দিয়ে যায়। এর কিছুক্ষণ পরই কোচ স্ক্যালোনি তাকে তুলে নেন এবং বদলি হিসেবে মাঠে নামেন নিকোলাস গঞ্জালেস।

তবে এই অভিজ্ঞতা মাস্তানতুয়োনোর জন্য একদিকে যেমন শিক্ষণীয়, তেমনি স্মরণীয়—কারণ রিয়াল মাদ্রিদে নতুন জীবন শুরু করা এই তরুণ ইতোমধ্যেই দেশের সবচেয়ে বড় ফুটবল আইকনের সঙ্গে খেলেছেন, সেটাও নিজের ঘরের মাঠে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments