মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামোহামেডান দলে চায়নি বলেই আবাহনীতে দিয়াবাতে
spot_img
spot_img

মোহামেডান দলে চায়নি বলেই আবাহনীতে দিয়াবাতে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গেল কয়েক মৌসুমে মোহামেডানের আক্রমণভাগের প্রাণভোমরা হয়ে উঠেছিলেন সুলেমান দিয়াবাতে। একটা সময় তার হাতে নেতৃত্বের ভারও দিয়েছিল ক্লাবটি। সবশেষ মৌসুমে মোহামেডানের লিগ শিরোপা জয়েরও অন্যতম নায়ক তিনি। তবে নতুন মৌসুমে সাদাকালোদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর জার্সি গায়ে চড়াবেন তিনি।

জানা গেছে, আর্থিক সমস্যার কারণে চ্যাম্পিয়নরা দেশের ফুটবলের অন্যতম সেরা এই বিদেশি প্রতিভাকে ধরে রাখতে পারেনি। দিয়াবাতে অবশ্য খুব করে চেয়েছিলেন এবারও সাদা কালো জার্সি গায়ে জড়াতে।

সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেছেন, ‘মোহামেডান বলেছে আমাকে দরকার নেই। তাহলে কার আমাকে দরকার। তাই আমি আবাহনীতে গিয়েছি। আবাহনী বড় দল, ভালো দল। আমি মনে করি নতুন মৌসুমে তারা ভালো দল হবে।’

তবে আবাহনী এখনো দিয়াবাতের বিষয়টি নিয়ে সরাসরি কিছু জানায়নি। শুধু আলোচনা হচ্ছে বলে এড়িয়ে যাচ্ছে তারা। তবে সূত্রমতে জানা গেছে, কয়েক দিনের মধ্যে দিয়াবাতে আবাহনীর অনুশীলনে যোগ দেবেন।

দিয়াবাতে ২০১৮ সালে মোহামেডানে যোগ দিয়ে খেলেছেন শতাধিক ম্যাচ। গোলও কম নয়। করেছেন প্রায় ১০০ গোল। ২০২০–২১ মৌসুমে ২১ গোল করে লিগের সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন। আর সদ্য শেষ হওয়া মৌসুমেও করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৯ গোল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments