ডেইলি শিয়ারবাজার ডেস্ক: টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই সাবধানী ছিলেন আইরিশ দুই ওপেনার। পঞ্চম ওভারে বিচ্ছিন্ন হলো আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি। দুর্দান্ত এক ডেলিভারিতে অভিষিক্ত ওপেনার কমিন্সকে এলবিডব্লিউ করে দিলেন শরীফুল। ৪ মেরে রানের খাতা খোলা কমিন্স ফেরেন ৫ রানে।

এরপর নিজের দ্বিতীয় ওভারে সাফল্য পেলেন এবাদত। শান্তর ক্যাচ বানিয়ে জেমস ম্যাককলামকে সাজঘরে ফেরান তিনি। এক চারে ৩৪ বলে ১৫ রান করেন আইরিশ ওপেনার। ১০ ওভারে দুই উইকেট হারিয়ে ২৭ রানে ব্যাট করছে আয়ারল্যান্ড। ক্রিজে অ্যান্ড্রু বালবার্নির এবং হ্যারি টেক্টর।
বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার নিয়ে। ছেলের অসুস্থতার কারণে ব্যস্ত তামিম ইকবালকে নিয়ে শঙ্কা থাকলেও তিনি একাদশে রয়েছেন। এ টেস্ট থেকে আগেই ছিটকে গেছেন তাসকিন আহমেদ, সাইড স্ট্রেইনে ভুগছেন তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments