রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাম্যানচেস্টারে খেলবেন বুমরাহ
spot_img
spot_img

ম্যানচেস্টারে খেলবেন বুমরাহ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চোট যেন পিছু ছাড়ছে না ইংল্যান্ড সফররত ভারতীয় ক্রিকেট দলের। কদিন আগে অনুশীলনে চোট পেয়েছিলেন আর্শদীপ সিং। গতকাল জানিয়ে দেওয়া হয়েছে, চতুর্থ টেস্টে বাঁহাতি এ পেসারকে পাওয়া যাচ্ছে না। নতুন চোটে পড়া পেস অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন।

দুজন ছিটকে যাওয়ায় গতকাল ভারতীয় দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বুধবার ম্যানচেস্টারে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টে খেলবেন জাসপ্রিত বুমরাহ। আর অভিষেক হতে পারে সিরিজের মাঝপথে ডাক পাওয়া পেসার অংশুল কোম্বাজের।

পরিস্থিতি সামাল দিতে চোট আক্রান্ত আকাশদীপকে সারিয়ে তোলার জোর চেষ্টা করছে ভারত। তবে ভরসা ওই বুমরাহই। গতকাল সংবাদ সম্মেলনে চতুর্থ টেস্টে তারকা এ পেসারের খেলা নিশ্চিত করেন মোহাম্মদ সিরাজ, ‘জাসপ্রিত ভাই খেলবেন। আমাদের বোলিং আক্রমণে হয়তো কিছুটা পরিবর্তন আসবে। তবে লক্ষ্য একই থাকবে। আমরা সঠিক জায়গায় বল ফেলতে চাই।

ডানহাতি এ পেসার আকাশদীপের চোট নিয়েও আপডেট দেন, ‘আকাশদীপের কুঁচকিতে চোট। আজ সে নেটে বোলিং করেছে। ফিজিও সিদ্ধান্ত নেবেন তাঁর খেলার ব্যাপারে।’

চোট থেকে ওঠা বুমরাহকে পাঁচ টেস্ট খেলার অনুমতি দেননি ডাক্তাররা। এ সফরের আগেই জানা গিয়েছিল ইংল্যান্ডে বুমরাহ তিন টেস্ট খেলবেন। তারকা এ পেসার প্রথম ও তৃতীয় টেস্টে খেলেন, দ্বিতীয় টেস্ট বিশ্রাম নেন। দ্বিতীয় টেস্টে তাঁর বদলে সুযোগ পেয়ে আকাশদীপ ম্যাচ জেতানো পারফরম্যান্স করেন। তবে চোটের কারণে তৃতীয় টেস্ট পুরো শক্তি দিয়ে বোলিং করতে পারেননি। ভারতীয় পেসারদের মধ্যে শুধু সিরাজ তিন টেস্ট খেলেছেন। ১৩ উইকেট নিয়ে তিনি দলের সেরা পারফরমারদের একজন।

চতুর্থ টেস্টেও ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সিরাজ, ‘আমার শরীর ঠিক আছে। মাঠে নামার সুযোগটা কাজে লাগাতে চাই। দেশের হয়ে যত বেশি সম্ভব টেস্ট খেলতে চাই।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments