ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ টাকা ৩৪ পয়সা। গত বছর একই সময়ে ৩৪ টাকা ৯৩ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪৫ টাকা ৬৫ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিলো ১১৪ টাকা ২২ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪১ টাকা ২৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments