
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেড। বুধবার (১৫ মার্চ) যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ৪১৮তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, রাজধানীর খিলক্ষেতে প্রায় ১১০ কাঠা জমি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। জমি কিনতে রেজিস্ট্রেশন, ভ্যাট, এআইটি ও অন্যান্য খরচ ছাড়া ব্যাংকটির ব্যয় হবে ১৩৭ কোটি ৫০ লাখ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments