ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে চলমান এ অবরোধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-এর সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেছেন, অবরোধ অব্যাহত থাকলে মার্কিন জাহাজ ও সেনারা গুরুতর ঝুঁকি ও ক্ষয়ক্ষতির’ মুখে পড়বে।
মঙ্গলবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে তাদের আচরণ পরিবর্তন করতে হবে। অন্যথায় আমরা এই অবরোধ সহ্য করব না। হরমুজ প্রণালিতে দ্বিতীয় কোনো করিডোর খুলতে দেওয়া হবে না।’
জুনে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া একটি সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর জুলাইয়ে যুক্তরাষ্ট্র আবার ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ জোরদার করে।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, অবরোধ পুনরায় শুরু হওয়ার পর তারা অন্তত ৪৪টি জাহাজের গতিপথ পরিবর্তন করেছে, ২টি জাহাজ অচল করেছে এবং আরও ২টি জাহাজে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে।
হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌ চলাচলে নতুন অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে ধারণা। তবে আপাতত দুপক্ষ সমাঝোতার পথে হাটছে। যদিও চুক্তি বা স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা খুবই ক্ষীণ।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments