রবিবার, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকযুক্তরাষ্ট্রকে এবার যে ৬ শর্ত দিল ইরান
spot_img
spot_img

যুক্তরাষ্ট্রকে এবার যে ৬ শর্ত দিল ইরান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। এরই মধ্যে কৌশলগত এই জলপথ পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রের সামনে ছয়টি শর্ত দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তার নীতি ও আচরণ পরিবর্তন না করা পর্যন্ত এবং এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমান একটি সিদ্ধান্তে পৌঁছানোর কাছাকাছি রয়েছে। তবে প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও আলোচনার ওপরও নির্ভর করছে।

শনিবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর বলেন, কৌশলগত এই জলপথ পুনরায় খুলে দেওয়ার আগে ওয়াশিংটনকে অবশ্যই তার আচরণ পরিবর্তন করতে হবে। তিনি জানান, এসব দাবি ইরানি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং যুদ্ধ কিংবা আলোচনা-যে পরিস্থিতিই হোক, তেহরান এসব দাবি থেকে সরে আসবে না।

রোববার ইরানের মেহের নিউজ এজেন্সি জোলঘাদরের বক্তব্যের বরাত দিয়ে ইরানের ছয়টি শর্তের কথা জানায়। শর্তগুলো হলো-

১. ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হুমকি বন্ধ করা।

২. ইরান ও দেশটির আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা।

৩. ইরানকে অবরোধে যুক্ত মার্কিন নৌ ও বিমানবাহিনী প্রত্যাহার করা।

৪. সাম্প্রতিক সংঘাতে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ দেওয়া।

৫. ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।

৬. যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ইরানের সম্পদ ও অর্থ মুক্ত করে দেওয়া।

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও সংঘাত এখনো শেষ হয়নি। শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটি এখনো শেষ হয়নি। আমরা এখন মাঝপথে আছি।’

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার কথাও উল্লেখ করেন ভ্যান্স। তবে এসব আলোচনা যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত নয় বলে সতর্ক করেন তিনি।

ভ্যান্স বলেন, মার্কিন প্রশাসন সংঘাতের অবসান ঘটাতে তেহরানের কাছ থেকে প্রয়োজনীয় ছাড় আদায়ের চেষ্টা করছে। আমেরিকান জনগণের জন্য সর্বোত্তম ফল নিশ্চিত করতে কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক-বিভিন্ন ধরনের হাতিয়ার ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ছয় মাস ধরে চলা ইরান সংঘাত থেকে বের হওয়ার একটি ‘বিকল্প পথ’ খুঁজছে যুক্তরাষ্ট্র। এ জন্য ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

প্রতিবেদন অনুযায়ী, সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনায় সংঘাত থেকে বেরিয়ে আসার সম্ভাব্য পথ খোঁজার বিষয়টি উত্থাপন করেন কেইন। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments