বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণযে কারণে লেনদেন কমেছে
spot_img
spot_img

যে কারণে লেনদেন কমেছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: গেল দুই কার্যদিবস ধরে পুঁজিবাজারের সূচক কমছে। টাকার অঙ্কেও ডিএসইতে আজ উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। তবে লেনদেন বেড়েছে সিএসইতে। আজ ডিএসইতে মোট ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। অন্যদিকে গতকাল লেনদেন হয়েছিল ৩৪৮টির। গতকালকের তুলনায় আজ ৯৬টি প্রতিষ্ঠানের লেনদেন কম হওয়ায় দৈনিক লেনদেনের পরিমাণ অনেকটা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮২.১৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৫২.১৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭৪.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮৯ কোটি ৩১ লাখ ২৮৫ টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৪ হাজার ৮৯পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৯৫০.৮৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৩৭৬.০৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৭টির, কমে ১২৭টির এবং অপরিবর্তিত থাকে ১৬৪টির। আর দিন শেষে লেনদেন হয় ৩৭৭ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫৭ কোটি ৬৫ লাখ ৫১ হাজার ১৩২ টাকা।

 

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ৫.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৬০১.১৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.০৪ শতাংশ বা ২.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৩১.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৭ কোটি ৬৩ লাখ ১১ হাজার ৯৮৫ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ১৩ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৩০৬ টাকা। গতকালকের তুলনায় সিএসইতে লেনদেন বেড়েছে ৪ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার ৬৭৯ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম/রু

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments