ডেইলি শেয়ারযবাজার ডেস্ক: সুস্থতার সঙ্গে সুন্দরভাবে রোজা করতে হলে খেতে হবে স্বাস্থ্যকর ইফতার। সেই সাথে ছোলা মুড়ি প্রতি ইফতারের সঙ্গি হয় প্রায় প্রতিটি মুসল্লির ঘরে। সুতরাং ইফতারে স্বাস্থ্যকর সালাদ যদি হয় ছোলায়, তাহলে কিন্তু মন্দ হয় না।
সালাদ তৈরিতে লাগবে সেদ্ধ ডিম ২টা, মুরগির বুকের মাংস (সেদ্ধ) ১ কাপ, ছোলা সেদ্ধ ১ কাপ (যে কোনো ছোলা নিলে হবে)। শসা কুচি ১ কাপ, টমেটো কুচি ১ কাপ, লাল পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ। এদিকে ড্রেসিং এর জন্য লেবুর রস ১ টেবিল চামচ, সরিষার তেল আধা কাপ, গোল মরিচের গুঁড়া ১ চা চামচ ও লবণ পরিমাণ মতো।
তৈরি করবেন যেভাবে-
মুরগির বুকের মাংসে আদা-রসুন বাটা এবং সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে (পানি যেন শুকিয়ে যায়)। ডিমগুলোকে সেদ্ধ করে চার কোনা বা কিউব করে কেটে নিতে হবে (কুসুম ছাড়া)। শসা আর টমেটো চার কোনা করে কুচি করে নিতে হবে। লাল পেঁয়াজকে কুচি করে কেটে নিতে হবে। ছোলা সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখতে হবে। এবার একটি বাটিতে মুরগির সেদ্ধ মাংস, ডিম, শসা-টমেটো-পেঁয়াজ কুচি, ছোলা সেদ্ধ সব একসঙ্গে ভালো করে মেশাতে হবে (চটকিয়ে মেশাবেন না প্লিজ)। সবশেষে ড্রেসিংয়ের জন্য সমস্ত উপকরণ দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে ছোলার মিক্স সালাদ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments