শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeসবশেষযেসব খাদ্যাভাসে বাড়তে পারে টাক পড়ার সমস্যা
spot_img
spot_img

যেসব খাদ্যাভাসে বাড়তে পারে টাক পড়ার সমস্যা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আমাদের চুল পড়া, খুশকি, ডগা চেরা থেকে নানান সমস্যা দেখা দেয়। চুলের এই সকল সমস্যার মধ্যে অন্যতম হল টাক পড়ার সমস্যা। সঠিক সময় চুলের যত্ন না নিলে টাক পড়তেই থাকে। তাই এই সমস্যার সমাধান দিতে পারে কিছু খাদ্যাভাসের পরিবর্তন। খাদ্যতালিকার পরিবর্তন আনতে হবে যে পাঁচ খাবারে, যা বেশি খেলে বাড়তে পারে টাক পড়ার সমস্যা। রইল বিশেষ টিপস-

  • ময়দা- ময়দা দিয়ে তৈরি খাবারে অধিক পরিমাণে গ্লাইসেমিক থাকে। যা চুলের জন্য ক্ষতিকর। এগুলো খেলে হরমোনে সমস্যা তৈরি হয়। তাই সময় থাকতে সচেতন হন। যতটা পারবেন এমন খাবার এড়িয়ে চলুন।
  • ডায়েট সোডা- বাজার চলতি যে কোনও ডায়েট সোডা ধরনের পানীয় স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে। তেমনই অনেকেই জানেন না ডায়েট সোডার কারণে চুল পড়ার সমস্যা বাড়তে থাকে। এক দু মাস এমন ডায়েট সোডা না খেলে দেখুন, নিজেই তফাত বুঝতে পারবেন।
  • চিনি- চিনি খাওয়ার ফলে নানান স্বাস্থ্য জটিলতা যে দেখা দেয় তা সকলেরই জানা। তবে, জানেন কি চিনি খাওয়ার কারণে আপনার টাক পড়তে পারে। চিনির পাশাপাশি মিষ্টি, কুকিজ, চকোলেট খাওয়াও ত্যাগ করতে হবে।
  • মদ- বেশি পরিমাণে মদ খেলে শরীরে প্রোটিনের অভাব দেখা দেয়। প্রোটিন ও কেরাটিনের অভাবের কারণে চুল বেশি ঝড়ে। পড়তে পারে টাক। তাই এমন খাবার যতটা পারবেন কম খান।
  • ফাস্ট ফুড- চপ, সিঙাড়া কিংবা এগরোলের মতো ফাস্ট ফুড জাতীয় খাবার খেলে বাড়তে পারে টাকের সমস্যা।

মেনে চলুন এই বিশেষ টিপস। দ্রুত খাদ্যতালিকা থেকে বাদ দিন এই কয়টি খাবার। এই সকল খাবার বেশি খেলে বাড়তে পারে টাক পড়ার সমস্যা। এতে করে আপনার স্বাস্থ্যও থাকবে ভালো।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments