ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা পিএলসি গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ২০ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ দায় ছিল ১৩ টাকা ৩২ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments