শুক্রবার, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যরাজধানীর শ্যামপুর জুরাইন নতুন সড়কে অজ্ঞাত লাশ : করোনা আতঙ্কে কাছে গেলেন...
spot_img
spot_img

রাজধানীর শ্যামপুর জুরাইন নতুন সড়কে অজ্ঞাত লাশ : করোনা আতঙ্কে কাছে গেলেন না কেউ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ রাজধানীর শ্যামপুর থানার জুরাইন নতুন সড়ক থেকে উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পড়ে থাকতে দেখেও করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে কেউ এগিয়ে যায়নি বলে জানায় পুলিশ।

রবিবার রাতে শ্যামপুর থানার ডিউটি অফিসার এসআই কানাই জানান, গত শনিবার রাত ২টার দিকে জুরাইনের নতুন রাস্তা থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শ্যামপুর থানার ওসি মফিজুল আলম বলেন, রাস্তার পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে মানুষ থানায় খবর দেন। পরে আমরা গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। মৃত ব্যক্তির পরিচয় ও তার মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা পাওয়া যায়নি।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments