ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চারদিকে বইছে প্রবল হাওয়া, সাথে শোনা যাচ্ছে হেলিকপ্টারের পাখার শব্দ। সেই শব্দের মাঝেই মায়ের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে ‘রাজ্য’। এমনই এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এই অভিনেত্রী। যা দেখে নায়িকার ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশ্ন জেগেছে, রাজ্যকে নিয়ে কোথায় যাচ্ছে পরী?

বর্তমানে অধিকাংশ সময় ছেলের সাথেই কাটাচ্ছেন পরী। তিনি তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘রাজ্য প্রথম বার মায়ের বাড়ি যায়। একদিন আগেও ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন পরী ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের সেহরি শেষ, আলহামদুলিল্লাহ। ছবিটি পোস্ট করার পর এখন পর্যন্ত ৬৫ হাজার রিঅ্যাকশন পড়েছে। তবে মন্তব্যের সুযোগ না থাকায় কেউ কিছু লিখতে পারেননি সেখানে।
ঢালিউডের আলোচিত তারকা দম্পতি পরীমণি এবং শরিফুল রাজ। কিছুদিন আগেই তাদের সম্পর্ক ফাটলের আভাস পাওয়া গিয়েছিলো। গত ৩১ ডিসেম্বর দিবাগত রাত ১ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আভাস দিয়েছিলেন পরী। তবে এখন তারা বেশ সুখেই সংসার করছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments