শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলারাসেলের ঝড়ো ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স
spot_img
spot_img

রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গতকাল (৪ ডিসেম্বর) রাতে আবুধাবি টি-টেন লিগের পঞ্চম আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। হাইভোল্টেজ এই ম্যাচে দিল্লি বুলসকে ৫৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে ডেকান গ্ল্যাডিয়েটর্স।

এদিন, টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ডোয়াইন ব্রাভো। কিন্তু তার সিদ্ধান্তটিকে ভুল প্রমাণ করে দিল্লি বোলারদের ওপর চড়াও হন ডেকানের দুই ওপেনার টম কোহলার-ক্যাডমোর ও আন্দ্রে রাসেল।

ডেকানের কোনো উইকেট তুলে নিতে পারেনি দিল্লি বোলাররা। নির্ধারিত ১০ ওভারে ১৫৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ডেকান। মাত্র ৩২ বলে ৯০ রানে অপরাজিত থাকেন রাসেল। তার এই ইনিংসটিতে ছিল ৯টি চার ও ৭টি ছক্কা। অন্যদিকে, ২৮ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন কোহলার-ক্যাডমোর।

পরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান করতে সক্ষম হয় দিল্লি। ফলে ৫৬ রানে জয় পেয়েছে ডেকান গ্ল্যাডিয়েটর্স।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments