ডেইলি শেয়ারবাজার ডেস্ক: একটু একটু করে বলিউডে জায়গা করে নিচ্ছেন জাহ্নবী কাপুর। এখন পর্যন্ত ৬ টির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। যদিও এর মধ্যে কোনো সিনেমাই সেভাবে আলোড়ন তুলতে পারেনি। এক সাক্ষাতকারে বিভিন্ন প্রশ্নের মুখে পড়েন জাহ্নবী কাপুর। সেখানে প্রেমের প্রসঙ্গে কথা উঠলে তাকে প্রশ্ন করা হয়- বর্তমানে কার সঙ্গে প্রেমে করছেন তিনি কিছুতেই বললেন না জাহ্নবী। তবে এক প্রশ্নে ফিরে গেলেন অতীতের প্রেমে।

রাস্তাঘাটে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন কখনও জিজ্ঞাসা করতেই লজ্জায় পড়েন তিনি। এরপর জাহ্নবী জবাব দেন, হ্যাঁ প্রকাশ্যে আমরা পরস্পরকে আদর করেছি।কখনও কখনও এমনও হয়েছে যে, গাড়ির ডিকিতে লুকিয়ে পড়তেন ক্যামেরা এড়াতে। যশ-খ্যাতি তার স্বাধীন জীবনযাপনে বাধা হয়ে দাঁড়াক এমনটি কখনোই চাননি তিনি। সে সময় ছোটবেলার বন্ধু অক্ষত রাজনের সঙ্গে প্রেম করতেন জাহ্নবী।
জাহ্নবী বলেন, রাজনের সঙ্গে আমার বন্ধুত্ব প্রেমে মোড় নেয়। কিন্তু কিছু দিনের মধ্যেই আমি সম্পর্ক ভেঙে বেরিয়ে আসি। এখন আমার বোন খুশি ওর সঙ্গে প্রেম করে। যদিও আমরা তিন জনেই আগে বন্ধু, তার পর সবকিছু।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments