
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেডের নাম পরিবর্তনের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির নাম রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেডের পরিবর্তে রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি নামকরণের প্রস্তাব করেছে এ কোম্পানি, এতে অনুমোদন দিয়েছে ডিএসই।
উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার ২৩ মার্চ, ২০২৩ তারিখ থেকে নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত কার্যকর হবে। এছাড়া অন্যান্য তথ্য (নাম ছাড়া) অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments