শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিরেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
spot_img
spot_img

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রদত্ত রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৪ লাভ করেছে। ২০২৩-২০২৪ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ করায় ইসলামী ব্যাংক এ পুরস্কার লাভ করেছে।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ১৮ ডিসেম্বর
২০২৪, বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল
এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছ থেকে
এ পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।

এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম,
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মাসউদ ও মোহাম্মদ ইয়াহিয়া এবং
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত উল্যাহসহ ব্যাংকের নির্বাহী
ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments