ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ২০ পয়সা ১০ শতাংশ বেড়েছে। এদিকে ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির শেয়ার দর ১ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং নাভানা ফার্মাসিটিক্যালস পিএলসির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৬.৭৫ শতাংশ বেড়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনারের তালিকায় রয়েছে- রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড, ভ্যানগ্রাড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, মাইদাস ফাইন্যান্সিং পিএলসি, খান বাদ্রার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইন্যারি পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.



























Recent Comments