মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদরোববার দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল
spot_img
spot_img

রোববার দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে পুঁজিবাজারে নতুন কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচরিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২৩ বারে  ৪২৫টি শেয়ার লেনদেন করে।

গেইনারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির দর ৯০ পয়সা বা ৮.৯১ শতাংশ বেড়েছে। এদিন ফান্ডটির ইউনিট সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে – ন্যাশনাল হাউজিংয়ের ৮.১৬ শতাংশ, বে-লিজিংয়ের ৭.৪৭ শতাংশ, ইসলামিক ফিন্যান্সের ৬.২২ শতাংশ, জিএসপি ফিন্যান্সের ৫.৩৩ শতাংশ, ইউনাইটেড ফিন্যান্সের ৫.৩১ শতাংশ, লংকাবাংলা ফিন্যান্সের ৫.২৬ শতাংশ এবং মোজাফফর হোসেনের ৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments