
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৫ জানুয়ারি, রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ শেয়ারটির দর ৫ টাকা ৭০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৬২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিডিকম অনলাইন লিমিটেডের আজ দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৮২ শতাংশ এবং প্রগতি ইন্সুরেন্স লিমিটেড ৬ টাকা বা ৯.৭৭ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে- জেনেক্স ইনফোসিস, ফেডারেল ইন্সুরেন্স কোম্পানি, রূপালী ইন্সুরেন্স কোম্পানি, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, সোনার বাংলা ইন্সুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং মেঘনা লাইফ ইন্সুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.



























Recent Comments